নতুন বিজ্ঞাপনে মোশাররফ করিম

আপডেট : ২১ মার্চ ২০১৩, ১৯:৫২
এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম নতুন আরও একটি বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন। বিজ্ঞাপনটি পানীয় পণ্য ফাইটার এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপন। বিজ্ঞাপনটি নির্মাণ করেছে মুনিয়া মাল্টিমিডিয়া। সম্প্রতি এই বিজ্ঞাপনের দৃশ্যধারণ সম্পন্ন হয়। বিজ্ঞাপনটি সম্পর্কে মোশাররফ করিম বলেন, ‘নিয়মিতই তো নাটক করছি। এর ফাঁকে ভালো গল্পের চলচ্চিত্র পেলে সেগুলোও করি। ঠিক এ রকমই ভালো স্ক্রিপ্ট পেলে বিজ্ঞাপনেও কাজ করি। আর বিজ্ঞাপন তো হচ্ছে আমাদের দেশের এই সময়ের সবচেয়ে বড় একটি অংশ। দেশ-বিদেশ সব জায়গাতেই দর্শকরা এটি বারবার দেখতে পারে। সেক্ষেত্রে ক্যারিয়ারের জন্যও বলা যায় মাঝে মাঝে বিজ্ঞাপন করাটা প্রয়োজন। অন্যদিকে ড্রিংকসের বিজ্ঞাপন সব সময়ই মানসম্মত হয়, সেই হিসেব কষেই ফাইটার এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপনে কাজ করলাম। আশাকরি বিজ্ঞাপনটির মাধ্যমে দর্শক-ভক্ত মহলের ভালো রেসপন্স পাবো। খুব শীঘ্রই এটি চ্যানেলে প্রচার শুরু হবে।’