৫ বছরের জেল হলো সঞ্জয়ের

আপডেট : ২১ মার্চ ২০১৩, ১৯:৫২
পাঁচ বছরের জেল হলো বলিউড অভিনেতা সঞ্জয় দত্তর। গতকাল টাডা আদালতের নির্দেশ কার্যত বহাল রেখে এই সাজা শোনায় ভারতের সুপ্রিম কোর্ট। মূলত টাডা আদালত সঞ্জু বাবাকে ছয় বছরের কারাদণ্ড দিলে পরবর্তীতে সুপ্রিম কোর্ট এক বছর কমিয়ে পাঁচ বছরের নির্দেশ দেয়। এই আদেশে সঞ্জু বাবাকে আগামী চার সপ্তাহের মধ্যে আত্মসমপর্ণ করার জন্য বলা হয়। উল্লেখ্য, এর আগে সঞ্জু বাবা ১৮ মাস কারাবাস কাটান। ১৯৯৩ সালে মুম্বাই বিষ্ফোরণের সঙ্গে সম্পর্কযুক্ত একটি মামলায় দোষী সাব্যস্ত হন সঞ্জয় দত্ত। অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে ২০০৬-এ তার ৬ বছরের কারদণ্ডের নির্দেশ দেয় বিশেষ টাডা আদালত। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন সঞ্জয় দত্ত। তিনি ছাড়াও মুম্বাই বিষ্ফোরণ সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত আরও ৯২ জন আবেদন জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে। ২০১১ সালে সমস্ত আবেদনের একসঙ্গে শুনানি শুরু হয়। ভাইয়ের সাজার আদেশ শুনে কোর্ট চত্বরেই কান্নায় ভেঙে পড়েন প্রিয়া দত্ত।