বিয়েতে বিকিনি পড়বেন রিহান্না

আপডেট : ২১ মার্চ ২০১৩, ১৯:৫২
শখের বসে মানুষ কত কিছুই না করেন। শখ মেটাতে জনপ্রিয় আরঅ্যান্ডবি’খ্যাত কণ্ঠশিল্পী রিহান্না তার বিয়েতে গতানুগতিক পোশাক পড়বেন না। এই পোশাকগুলো অনেক বড় ও ওজনদ্বার হয় বলে তার কাছে খুব বিরক্তকর লাগে, অনেকটা অস্বস্তিকরও বটে। আর এই বিরক্তি ও অস্বস্তি কাটাতেই রিহানা বিয়ের পোশাক হিসেবে পড়বেন বিকিনি। আর এই সিদ্ধান্তটা নিয়েছেন রিহানা ও তার দীর্ঘদিনের প্রেমিক ক্রিস ব্রাউন। আসছে জুলাইয়ে বারবাডসে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে।