নতুন নায়ক নিয়ে অ্যাশ!

আপডেট : ২১ মার্চ ২০১৩, ১৯:৫৩
বলিউডের সাবেক সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের অভিনীত সর্বশেষ ছবি ‘গুজারিশ’ মুক্তি পায় ২০১০ সালে। এরপর মাতৃত্বজনিত কারণে নতুন কোনো ছবিতে কাজ করা হয়নি। এমনকি ‘হিরোইন’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েও ছেড়ে দিয়েছেন তিনি। দীর্ঘ আড়াই বছর পর ঐশ্বরিয়া রাই নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। কিছুদিন আগে ঐশ্বরিয়া জানিয়েছিলেন চলচ্চিত্রে তার ফেরাটা হবে অনেক বেশি ভিন্ন। মনে হয় তাই হচ্ছে, একেবারেই নতুন অভিনেতার সঙ্গে জুটি হয়ে কাজ করবেন নতুন চলচ্চিত্রে। তার নাম বরুন দেওয়ান। উল্লেখ্য, বরুন দেওয়ান ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক করেন।