আজ মার্সেল মার্সোর ৯০তম জন্মবার্ষিকী

আপডেট : ২১ মার্চ ২০১৩, ১৯:৫৪
বিশ্বখ্যাত মূকাভিনয়গুরু ‘মাস্টার অব মাইম’খ্যাত মার্সেল মার্সোর ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯২৩-এর এই দিনে তিনি ফ্রান্সের স্টাসবুর্গ শহরে জন্মগ্রহণ করেন। বিংশ শতাব্দীর আধুনিক মূকাভিনয় চর্চা এবং মার্সো-র নাম সমার্থক হয়ে ওঠায় এ দিনটিকেই আন্তর্জাতিকভাবে ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ হিসেবে পালন শুরু হয়েছে। স্বপ্নদল সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের মহড়া কক্ষে সর্বকালের শ্রেষ্ঠ মূকাভিনেতা হিসেবে বিবেচিত মহান শিল্পী মার্সেল মার্সোর জন্মবার্ষিকী ও ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ ঘরোয়াভাবে পালনের উদ্যোগ নিয়েছে।