বিনোদন প্রতিদিন চয়েজ

আমি এবং আমি

আপডেট : ২১ মার্চ ২০১৩, ১৯:৫৪
আগামীকাল রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে নাটক ‘আমি এবং আমি’। রুবায়েত মাহমুদের রচনা ও পরিচালনা এবং টম ক্রিয়েশন্সের পরিচালনায় ‘আমি এবং আমি’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মনির খান শিমুল, নাজনিন হাসান চুমকি, শারমিন জোহা শশী, প্রীতম চৌধুরী, আদনানসহ আরও অনেকে। নাটকের কাহিনীতে দেখা যাবে—ঘড়ি ধরে চলা গত্বাধা জীবনের মাঝে ঝগড়া, মান-অভিমান, বোঝাপরা ও ভালোবাসা নিয়ে জীবনের আনন্দময় দিনগুলো কেটে যাচ্ছিল শিহাব এবং তনিমার আটপৌড়ে সংসার। একদিন অভিমানী তনিমার অভিমান ভাঙাতে তার প্রিয় খাবারের দোকানে যায় শিহাব। সেই দিন রিমিও ছিল ওই দোকানে। বয়ফ্রেন্ড দ্বীপ্তের সাথে ঝগড়া করে মন খুব খারাপ, একেবারে সম্পর্ক ভেঙে যাওয়ার মত অবস্থা। এভাবেই এগিয়ে যায় নাটকটি।