ইসরাইলে ওবামার সফরের সময় রকেট হামলা

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২০:৫৩
ইসরাইলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরকালে বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলে দু’টি রকেট হামলা চালানো হয়েছে। হামাস শাসিত গাজা ভূখণ্ড থেকে এই হামলা চালানো হয়। পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড এএফপিকে বলেন, ‘সেরোতের একটি বাড়ির পেছনের উঠানে একটি রকেট বিস্ফোরিত হয়। এতে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় রকেটটি একটি মাঠে আঘাত হানে।’ শহরটি গাজা সীমান্তের খুব কাছে অবস্থিত। ২০০৮ সালে ওবামা সিনেটর থাকাকালে এই শহরে সফর করেন। বুধবার ওবামার ইসরাইল সফর শুরু হয়েছে। দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর দেশটিতে এটাই ওবামার প্রথম সফর।