ভেনিজুয়েলায় আগামী মধ্য এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনে প্রয়াত নেতা হুগো শ্যাভেজের উত্তরসূরি নিকোলা মাদুরো বিরোধী দলীয় প্রার্থী হেনরিক ক্যাপ্রিলেসের চেয়ে ১৮ পয়েন্টে এগিয়ে রয়েছেন। মঙ্গলবার ভেনিজুয়েলার একটি বেসরকারি নির্বাচনী জরিপ সংস্থা জানায়, ভেনিজুয়েলার ৫৩ শতাংশ নাগরিক শ্যাভেজের ভাইস প্রেসিডেন্ট ও পছন্দের উত্তরসূরি মাদুরোকে ভোট দেবেন। পক্ষান্তরে, ৩৫ শতাংশ নাগরিক ক্যপ্রিলেসকে ভোট দেয়ার কথা জানান।
শ্যাভেজের মৃত্যুর দু’সপ্তাহ আগে প্রকাশিত জরিপের চেয়ে বর্তমান জরিপে মাদুরো অনেক বেশি ব্যবধানে এগিয়ে রয়েছেন। উল্লে¬খ্য, গত অক্টোবরে অনুষ্ঠিত ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে মিরান্দা রাজ্যের গভর্নর ক্যাপ্রিলেস শ্যাভেজের কাছে হেরে যান।
