বয়স বাড়ানোর দাবিটা অবশ্যই যৌক্তিক

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২১:৪২
চাকরির বয়স ২ বছর বাড়ানোর সময় বড় কর্তারা যুক্তি দেখালেন মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, তাছাড়া অভিজ্ঞ কর্মকর্তারা কর্মক্ষম থাকতে অবসরে যাওয়ার কারণে প্রশাসন অভিজ্ঞতা শূন্য হয়ে পড়ছে। চাকরির বয়স ২ বছর বাড়ানো হলো। অথচ চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী সাফ জানিয়ে দিলেন চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর কোনো চিন্তা আমাদের এখন নেই। যেহেতু বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে সেহেতু চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিটা যৌক্তিক বলে মনে করি। এ ব্যাপারে সরকার ভাববেন বলে আশা করি। মো. আশরাফুল ইসলাম, জাফরপুর চুয়াডাঙ্গা