রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২১:৪৬
মহামান্য রাষ্ট্রপতি বর্ষীয়ান রাজনীতিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোহাম্মদ জিল্লুর রহমানের মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রতিনিধি ও সংবাদদাতারা খবর পাঠিয়েছেন। কিশোরগঞ্জ জিল্লুর রহমানের মৃত্যুতে তার নিজ জেলা কিশোরগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো.জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ আফজল, জেলা সাংস্কৃতিক জোট সভাপতি আবু খালেদ পাঠান, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক, সম্পাদক হাবিবুর রহমান মুক্তু, সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সম্পাদক রফিউল আলম মিলাদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আসাদউল্লাহ গভীর শোক জানিয়েছেন। চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম. মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক ইনামুল হক দানু, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন ও জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সভাপতি বখতিয়ারউদ্দিন খান, সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী এটলি, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি চন্দন ধর, সাধারণ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এ.এইচ.এম জিয়াউদ্দিন, যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ, ছাত্রলীগ সভাপতি এমআর আজিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন শোক জ্ঞাপন করেছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম গভীর শোক প্রকাশ করেছেন। চট্টগ্রামের প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী শোক জ্ঞাপন করেছেন। আরও শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেত্রী বেগম চেমন আরা তৈয়ব। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, সিনিয়র-সহ-সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম, সিজেকেএস সভাপতি জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছিরউদ্দীন, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আবু তৈয়ব প্রমুখ। সিলেট সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, সিলেট-৩ আসনের এমপি মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট-৪ আসনের এমপি ইমরান আহমদ, সিলেট-৫ আসনের এমপি হাফিজ আহমদ মজুমদার, সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ শহীদউল্লাহ তালুকদার, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা সভাপতি ইফতেখার আহমদ লিমন ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল করিম আকবরী প্রমুখ শোক জ্ঞাপন করেছেন। রাজশাহী মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান সজল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. শাহ্ নওয়াজ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, (রুয়েট) ভিসি প্রফেসর ড. মোঃ মর্ত্তুজা আলী, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.তানবিরুল আলম, শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এমপি গভীর শোক প্রকাশ করেছেন। শরীয়তপুর রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শরীয়তপুর জেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর মৃধা ও সাধারণ সম্পাদক নুহুন মাদবর। গাজীপুর এখানে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ। নেত্রকোনা মহমান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ইন্তেকালে নেত্রকোনার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। বুধবার নেত্রকোনা জেলা পরিষদের হলরুমে জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খানের সভাপতিত্বে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। সভায় জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। বামনা (বরগুনা) এখানে শোক প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ডেপুটি এটর্নী জেনারেল মোঃ হারুন অর-রশীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইতুল ইসলাম লিটু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ রানা ও সাধারণ সম্পাদক মোঃ এনায়েত কবীর হাওলাদার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফারুক আহমেদ আকন। বামনা প্রেসক্লাবের সভাপতি মোঃ ওবায়দুল কবির দুলালের সভাপতিত্বে প্রেসক্লাবের শোকসভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ বাসির মোল্লা, ইত্তেফাক সংবাদদাতা মোঃ হাবিবুর রহমান, যুগান্তর প্রতিনিধি মোঃ নেসারউদ্দিন, নির্ঝরকান্তি বিশ্বাস ননী, মোঃ মোশাররফ হোসেন প্রমুখ। বাজিতপুরা (কিশোরগঞ্জ) ১৯৭০-এ বাজিতপুরের এমএনএ, জিল্লুর রহমানের মৃত্যুতে বাজিতপুরের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। ১৯৯৬- এ স্থানীয় সরকার মন্ত্রী থাকাকালীন জিল্লুর রহমান বাজিতপুরে অকল্পনীয় উন্নয়ন করেন। বাজিতপুরের প্রবীণ আওয়ামী লীগ নেতা নাজনু মিয়া রাষ্ট্রপতির মৃত্যুর সংবাদ শুনে অঝোর ধারায় কেঁদে কেঁদে জানালেন- আমাকে আর কে আদর করবে! শোক প্রকাশ করেছেন, সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, প্রাক্তন সংসদ সদস্য মঞ্জুর আহমদ বাচ্চু প্রমুখ। নান্দাইল (ময়মনসিংহ) বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভুঁইয়া, রমেশ কুমার পার্থ, জালাল উদ্দিন মণ্ডল, মজুমদার প্রবাল, আলম ফরাজী, শাহ আলম ভুঁইয়া প্রমুখ সাংবাদিক গভীর শোক প্রকাশ করেছেন। চাটমোহর (পাবনা) চাটমোহর উপজেলা আওয়ামী লীগ গতকাল বৃহস্পতিবার নানা কর্মসূচি পালন করে। মরহুম রাষ্ট্রপতির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. নাজিম উদ্দিন। শোক র্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ. বিএমএ পাবনা জেলা সভাপতি ডা. মো. গোলজার হোসেন, মুক্তিযোদ্ধা মোজাহারুল হক, ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক, খন্দকার মাহবুব এলাহী বিশু, আবুল হোসেন ধনী, সিরাজুল ইসলাম, মো. নাজিম উদ্দিন, ইছাহক আলী মানিক, নুরুল ইসলাম কালু, আবুল কাশেম লাল, যুবলীগ সভাপতি সাজেদুর রহমান মাস্টার, ভিপি আব্দুল আলীম প্রমুখ উপস্থিত ছিলেন। বানারীপাড়া (বরিশাল) রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব শাহে আলম,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাংবাদিক সোহেল সানি, কুয়েত আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,সহ-সভাপতি একেএম ইউসুফ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। মঠবাড়িয়া (পিরোজপুর) রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে মঠবাড়িয়ায় গতকাল বৃহস্পতিবার পৌর শহরে শোক র্যালি ও শহীদ মিনার পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও সকল শ্রেণি পেশার মানুষ র্যালিতে অংশ নেয়। র্যালি শেষে শহীদ মিনারে শোক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাদিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ-উল-হক, শিক্ষক মোস্তফা জামান খান, নাসিন উদ্দিন প্রমুখ। পীরগঞ্জ (ঠাকুরগাঁ) গতকাল বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মণ্ডল, রংপুর জেলা আ’লীগের সহ-সভাপতি ছায়াদত্ হোসেন বকুল, সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, পীরগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, সম্পাদক মিয়া মো.তাজিমুল ইসলাম শামীম, সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ, আবু হোসেন বিএসসি, সাবেক সম্পাদক খলিলুর রহমান মণ্ডল, অ্যাড.আজিজুর রহমান রাঙ্গা, মোকাররম হোসেন জাহাঙ্গীর চৌধুরী, আ’লীগ নেতা আনোয়ারুল ইসলাম মান্নু, মোনায়েম সরকার মানু। দাউদকান্দি (কুমিল্লা) রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে দাউদকান্দি, হোমনা,চান্দিনা, মেঘনা, মুরাদনগর, দেবীদ্বার ও তিতাস উপজেলায় শোকসভা অনুষ্ঠিত হয়। গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের শোকসভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এস এম দেলোয়ার হোসেন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ হাবিবুর রহমান হাবিব ও কাওসার আহম্মেদ। কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শোকসভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গোফরান খান। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আনসারী ও বিল্লাল হোসেন। নবীনগর (বি.বাড়িয়া) এখানে শোক জানিয়ে যারা বিবৃতি দিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহ্ জিকরুল আহম্মেদ খোকন এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল হক সরকার, ভাইস চেয়ারম্যান সেলিনা মাহবুবুল আলম, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক তকদির হোসেন মোঃ জসিম, আ’লীগের সাবেক সভাপতি মোঃ ফুল মিয়া , উপজেলা আ’লীগের আহবায়ক আব্দুর রউফ, যুগ্ম আহবায়ক এম এ হালিম, বোরহানউদ্দিন নসু, হাবিবুর রহমান ,আ’লীগ নেতা এবাদুল করিম বুলবুল, ফায়জুর রহমান বাদল, সমুদ্র বিজ্ঞানী হুমায়ুন কবির, উপজেলা বিএনপি সভাপতি শফিকুল ইসলাম, সম্পাদক মোঃ মলাই মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হোসেন খান টিটু প্রমুখ।