মহানবী (সা:) ও পবিত্র কোরআন সম্পর্কে কটূক্তিকর মন্তব্য করায় এক স্কুল শিক্ষকের শাস্তির দাবিতে বুধবার মাগুরার জগদলে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও উক্ত শিক্ষকের কুশপুত্তলিকা পুড়িয়েছে এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীরা। উক্ত শিক্ষক বর্তমানে পলাতক রয়েছে। জানাগেছে, মাগুরা সদর উপজেলার জগদল সম্মিলনী হাইস্কুলের এক শিক্ষক অশোক কুমার গত মঙ্গলবার বিদ্যালয়ে ক্লাস নেয়ার সময় পবিত্র কোরআন ও মহানবী সম্পর্কে কটূক্তি করার অভিযোগে উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী বুধবার সকাল থেকে উক্ত শিক্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও তার কুশপুত্তলিকা পুড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংশ্লিষ্ট শিক্ষককে গ্রেফতার করা সম্ভব হয়নি।
