গত মঙ্গলবার ১৮ দলের ডাকা হরতালের সময় আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত উপজেলা যুবলীগের সহসভাপতি রাজিউর রহমান দুলাল এর ভাই মোঃ জাহেরুল ইসলাম বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৪ নেতা-কর্মীর নামসহ অজ্ঞাতনামা আরো ২৫-৩০ জনের নামে পীরগঞ্জ থানায় বুধবার মামলা দায়ের করেছেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হচ্ছেন- উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি এ কে এম মঈনুল হোসেন সোহাগ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ রুহুল কবীর ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, যুবদল সভাপতি নজমুল হুদা মিঠু প্রমুখ। এদিকে পুলিশ মামলা দায়েরের পর পরই অভিযান চালিয়ে ছাত্রদল কর্মী প্রসেনজিত্ কে গ্রেফতার করেছে ।
উল্লেখ্য, মঙ্গলবার হরতালের দিন পীরগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে সংঘর্ষে পুলিশসহ উভয় দলের ১০ জন আহত হয়।
