কেশবপুরে গরুসহ ট্রাক ছিনতাই

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২১:৪৯
যশোরের কেশবপুরে মঙ্গলবার রাতে গরু ভর্তি ট্রাক ডাকাতি হয়েছে। ডাকাতরা সড়কে গাছ ফেলে ড্রাইভার, হেলপার ও গরুর রাখালকে মারপিট করে মাঠের মধ্যে বেঁধে রেখে গরু ভর্তি ট্রাক নিয়ে চলে যায়। সাতক্ষীরা জেলার তালা উপজেলার উত্তর নলতা গ্রামের গরু ব্যবসায়ী আফেল বেপারি কলারোয়া পশুহাট থেকে ১৯টি গরু কিনে। ট্রাকে করে গরুগুলো বরগুনা জেলার আমতলীতে নিয়ে যাওয়ার পথে কেশবপুর-শরসকাটি সড়কে ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা ট্রাকের চালক ও হেলপারকে মাঠের মধ্যে বেঁধে গরু ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়। বুধবার ভোরে এলাকাবাসী তাদের উদ্ধার করে। ড্রাইভার জানায়, ট্রাকটি যশোর থেকে উদ্ধার হলেও কোন গরু পাওয়া যায়নি। গরুর মালিক আফেল বেপারি জানান, তিনি থানায় অভিযোগ করেছেন। কেশবপুর থানার ওসি আব্দুল জলিল জানান, গরু ভর্তি ট্রাক নিয়ে যাওয়ার ঘটনায় গরুর মালিক থানায় অভিযোগ করেছে।