রংপুরে মুক্তিযোদ্ধাদের সন্তানদের মাঝে বৃত্তির চেক প্রদান

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২১:৫০
রংপুরে মুক্তিযোদ্ধার সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি রংপুরের আয়োজনে এবং ইন্ডিয়ান হাই কমিশনের উদ্যোগে গত বুধবার রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে ওই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি রংপুরের আহ্বায়ক ডা. একরামুল হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু। অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুরের মুক্তিযোদ্ধাদের ১৪৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন। এর মধ্যে অনার্স শিক্ষার্থীরা প্রতিজন ২৪ হাজার টাকা ও এইচএসসি শিক্ষার্থীদের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।