বোচাগঞ্জে অপহূত স্কুলছাত্রী আশুলিয়ায় উদ্ধার, গ্রেফতার ২

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২১:৫১
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা থেকে অপহূত স্কুলছাত্রীকে ঢাকার আশুলিয়ার একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় প্রধান অপহরণকারীকেও গ্রেফতার করা হয়। বোচাগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ সন্ধ্যায় উপজেলার মোল্লাপাড়া গ্রামের ওই স্কুলছাত্রীকে একই গ্রামের আল-আমীন ও তানজিমুল নামের দুই যুবক প্রেমের ফাঁদে ফেলে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে তার পিতা স্থানীয় থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। পরে থানা পুলিশ মামলার অন্যতম আসামি তানজিমুলকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মতে পুলিশ অভিযান চালিয়ে আশুলিয়া থেকে গত সোমবার রাতে অপহূতাকে উদ্ধার এবং অপরহণকারী আল-আমীনকে গ্রেফতার করে।