চট্টগ্রাম ইস্পাহানি ক্রিকেট লিগ

এফএমসি’র টানা দ্বিতীয় জয়

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২২:০১
প্রথম বিভাগ ক্রিকেট চ্যাম্পিয়ন এফএমসি প্রিমিয়ারে এসেই চমক দেখাচ্ছে। টানা দুই ম্যাচ জিতে মজবুত অবস্থায় রয়েছে দলটি। লিগের প্রথম ম্যাচে সিটি কর্পোরেশন গ্রীনকে হারার পর গতকাল তারা ৬৬ রানে পরাজিত করে কোয়ালিটি স্পোর্টস ক্লাবকে। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এফএমসি অল আউট হয় ২২২ রানে। জবাবে কোয়ালিটি ক্লাবের গতি থামে ১৫৪ রানে। তারকা ক্রিকেটার আফতাব আহমেদের ১০৭ রানের ইনিংসটি এফএমসিকে জিততে সহায়তা করে। সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে শতদল ক্লাব ৬ উইকেটে ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে জয়ের ধারায় ফিরে। বুধবার অনুষ্ঠিত ম্যাচে বর্তমান লিগ চ্যাম্পিয়ন ইস্পাহানি স্পোর্টিং ক্লাব ৫ উইকেটে শহীদ শাহাজাহান সংঘকে এবং অপর ম্যাচে সিটি কর্পোরেশন গ্রীন ৩ উইকেটে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের বিপক্ষে জয় পায়।