রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. জিল্লুর রহমানের মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষিত হওয়ায় আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ অনুষ্ঠিত হবে না। এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাও বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরের শুক্রবার ২৯ মার্চ থেকে ক্লাসসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে এবং ক্লাসে অংশগ্রহণের সুবিধার্থে ও কর্মচারীদের সকল রুটের পরিবহন ব্যবস্থাও চালু থাকবে।
