সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২২:৪৬
কামারখন্দে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর রোজার দিনে স্বামী মোমিন গর্ভবতী স্ত্রী স্বপ্না বেগম পরীকে রান্না করার জন্য বললে সে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে তলপেটে লাথি মারে। এতে ঘটনাস্থলেই পরীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা মোমিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।