দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে পূর্ব ঘোষিত ৩০ মার্চের এশিয়া এনার্জির দিনাজপুরের ফুলবাড়ি অফিস উচ্ছেদ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ি শাখা। গত বুধবার সকাল সাড়ে ১১টায় সংগঠনের কার্যালয়ে সংগঠনের আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল সংবাদ সম্মেলনের মাধ্যমে ঐ ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু, সদস্য সচিব জয়প্রকাশ গুপ্ত, এসএম নূরুজ্জামান জামান, শফিকুল ইসলাম শিকদার, সঞ্জিত প্রসাদ জিতু, হাজি মঈনুদ্দিন, আবুল খায়ের, কমল চক্রবর্তী, মাহামুদ হাসান বাবু, হিমেল মণ্ডল, আতিকুর রহমান প্রমুখ।
