টেকনাফে রোহিঙ্গা জঙ্গি নেতা আটক

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২২:৪৭
সালাউল ইসলাম নামের এক রোহিঙ্গা জঙ্গি নেতাকে আটক করেছে টেকনাফ পুলিশ। গতকাল বৃহস্পতিবার হ্নীলা দারুল সুন্না মাদ্রাসায় উপজেলা জামায়াত আমীরের নেতৃত্বে হেফাজত ইসলামের এক গোপন বৈঠক থেকে তাকে আটক করা হয়। এসময় বৈঠকের বাকি সদস্যরা পালিয়ে যায়। সালাউল ইসলামের বিরুদ্ধে বিদেশ থেকে অর্থ সংগ্রহ করে টেকনাফে রোহিঙ্গা পুনর্বাসন ও জঙ্গি তত্পরতা পরিচালনার গুরতর অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত জঙ্গি নেতার ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।