মো. মাহবুব হাসান
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের এনেসথেসিওলজিস্ট ডা. মো. মাহাবুব হাসান (৩২) হূদরোগে আক্রান্ত হয়ে বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
বেগম ফেরদৌস মহল
টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষিকা, প্রফেসর মির্জা মোহাম্মদ আব্দুল মোমেনের স্ত্রী বেগম ফেরদৌস মহল (৬৬) বৃহস্পতিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, পুত্র ও কন্যা রেখে গেছেন।
