আ. কাদের
আজ গুলশান সিনেমা লিঃ-এর প্রতিষ্ঠাতা জিঞ্জিরা বাস মালিক সমিতির সাবেক সভাপতি এবং মরহুম খান সাহেব হাজী এমদাদ আলীর পুত্র মরহুম হাজী আবদুল কাদের সাহেবের ১৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের জিঞ্জিরার গুলজারবাগস্থ বাসভবনে দুপুরে ভোজ, বাদ আছর মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হয়ে তার আত্মার মাগফিরাত কামনার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
