কুলখানি

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২২:৪৮
মিজানুর রহমান বৃহত্তর ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের সাবেক ইনকাম ট্যাক্স কমিশনার এবং এ্যাপোলো হসপিটালস ঢাকার জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. আনিসুর রহমানের পিতা মিজানুর রহমানের কুলখানি উপলক্ষে আজ শুক্রবার বাদ আছর মরহুমের ধানমন্ডিস্থ নিজ বাসভবনে বাড়ি-৫৫, সড়ক ১২/এ, তাকওয়া মসজিদ সংলগ্ন মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের জ্যেষ্ঠ পুত্র প্রফেসর ডা. আনিসুর রহমান মিলাদ মাহফিলে অংশ নিয়ে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। সৈয়দা রোকেয়া সুলতানা সাবেক রাজউক চেয়ারম্যান মো. হুমায়ুন খাদেমের স্ত্রী সৈয়দা রোকেয়া সুলতানার কুলখানি ও দোয়া মাহফিল আজ শুক্রবার বাদ আছর তার গুলশানস্থ বাসভবনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীদের দোয়া মাহফিলে শরীক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। নাহিদ জাহান লিনা আজ এনটিভির রেফারেন্স কো-অর্ডিনেটর নাহিদ জাহান লিনার বিদেহী আত্মার শান্তি কামনায় তার বাসভবন ১৭৬, পশ্চিম শেওড়াপাড়ার বাসায় বাদ আছর দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে। গত ১৮ মার্চ চিকিত্সাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।