বিভিন্ন মহলের শোক

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২২:৫৬
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘তাঁর মৃত্যুর মধ্যদিয়ে বাংলাদেশের সুদীর্ঘ সংগ্রামের এক সাহসী যোদ্ধার জীবনের বর্ণিল অধ্যায়ের অবসান হলো। নির্ভীক এই রাজনীতিবিদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন দেশ ও দশের প্রতি অবনত থাকার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’ তারা বলেন, সর্বজন শ্রদ্ধেয় রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ছিলেন আমাদের অভিভাবকতুল্য। তাঁর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ দেশ প্রেমিক ও প্রবীণ রাজনীতিবিদকে হারিয়েছে। নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক অঙ্গনসহ দেশবাসীর হূদয়ে জিল্লুর রহমান চিরদিন বেঁচে থাকবেন। তারা প্রয়াত রাষ্ট্রপতির আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষকের শোক প্রকাশ : রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের মৃত্যুতে শোকাহত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন শিক্ষক শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষকরা হচ্ছেন - উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড. নাসরিন আহমেদ, অধ্যাপক ড. সহিদ আকতার হোসাইন, ড. দুর্গাদাস ভট্টাচার্য, অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ প্রমুখ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শোকসভা :রাষ্ট্রপতির মৃত্যুতে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্যরা গতকাল শোকসভার আয়োজন করেন। চিফ প্রসিকিউটর এডভোকেট গোলাম আরিফ টিপুর সভাপতিত্বে অন্যান্য প্রসিকিউটররা এতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, মোখলেসুর রহমান বাদল, আব্দুর রহমান হাওলাদার, সাইফুল ইসলাম তারেক, ঋষিকেশ সাহা, নূরজাহান মুক্তা, শাহিদুর রহমান প্রমুখ। প্রশিকার শোকসভা :রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যু উপলক্ষে শোকসভা করেছে প্রশিকা। প্রতিষ্ঠানটির মিরপুরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রশিকার সর্বস্তরের কর্মী ও তৃণমূলের সদস্যদের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। এছাড়া উপস্থিত ব্যক্তিবর্গ এক মিনিট নিরবতা পালন করেন। শোক জানিয়ে আরো যারা বিবৃতি দিয়েছেন :বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি রাফেল আলম চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বিলকিস জামান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট তারানা হালিম এমপি ও সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আলী আহমেদ ও সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহা, সম্মিলিত ক্রীড়া পরিবারের আহবায়ক স্থপতি মোবাশ্বর হোসেন ও সদস্য সচিব ফজলুল রহমান বাবুল, বাংলাদেশ বিশ্বশান্তি পরিষদের সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম এ কাসেম, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, বিসিআই সভাপতি এ কে আজাদ, ’৭৫-এর ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক আকতার হোসেন, বিকেএমইএ’র সভাপতি এ কে এম সেলিম ওসমান, বাংলাদেশ সিভিল সার্ভিস ইনফরমেশন এসোসিয়েশন-এর মহাসচিব স ম গোলাম কিবরিয়া, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের মহাসচিব, হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভুঁইয়া, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল প্রাক্টিশনার্স এসোসিয়েশনের মহাসচিব ডা. মোঃ জামাল উদ্দিন চৌধুরী, বাংলাদেশ ইউনিভার্সিটি পরিবার, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি খন্দকার তারেক রায়হান, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. ফয়জুল্ল¬াহ ও সাধারণ সম্পাদক মোঃ রোকন উদ্দিন পাঠান, গণতান্ত্রিক ইসলামী ঐক্য জোটের মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরী, বাংলাদেশ শান্তি পরিষদের সহ-সভাপতি মোজাফফর হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম এ কাসেম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান-এর কেন্দ ীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ কে এম সাদেক ও মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার, বাংলাদেশ গণতান্ত্রিক পেশাজীবী ফোরামের কেন্দ ীয় কমিটির প্রেসিডেন্ট মো. আসাদুল্লা, বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ ীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদিন ও মহাসচিব ড. মাওলানা খলিলুর রহমান আল-মাদানী, সম্মিলিত বঙ্গবন্ধু সমর্থক ঐক্যজোট, আশা ইউনিভার্সিটি বাংলাদেশ, জয় বাংলা সাংসৃ্কতিক ঐক্যজোটের সভাপতি সালাউদ্দিন বাদল ও সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মো. আফসার রহমান, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মো ঃ ইসমাইল হোসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা শাহ মো ঃ ওমর ফারুক, নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব শামীম আলম দীপেন, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক শাহ আলমগীর ও সাধারণ সম্পাদক নুরুল কবীর চৌধুরী জিন্নাহ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট-বিএনএফের মুখপাত্র এস এম আবুল কালাম আজাদ, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এম এস আকবর এমপি ও মহাসচিব বিএমএম মোজহারুল হক, মিডিয়া আর্টিস্টস এসোসিয়েশনের আহবায়ক সৈয়দ লুত্ফুল হক ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহযাদা, বাঘৈর ওয়েলফেয়ার মিশনের সভাপতি নূরুজ্জামান শেখ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহবুব রনি ও সাধারণ সম্পাদক আহমেদ জায়িফ, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভিসি প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম আবুল হোসেন সিকদার। এছাড়া অন্যান্য সংগঠনের মধ্যে যারা বিবৃতি দিয়েছে তাদের মধ্যে রয়েছে- বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট এলামনাই এসোসিয়েশন, আইন ও সালিশ কেন্দ , জাতীয় মানবাধিকার কমিশন, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দল, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ এলামনাই এসোসিয়েশন, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ, বিশ্ব বাঙালি সম্মেলন, সম্মিলিত বঙ্গবন্ধু সমর্থক ঐক্যজোট, বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ, জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড, গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ যুব ইউনিয়ন, এশিয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, জাতীয় সাংস্কৃতিক সম্মেলন উদযাপন পরিষদ, গণতান্ত্রিক ইসলামী মুভমেন্ট, ডেমোক্রেটিক লীগ-ডিএল, বাংলাদেশ স্পেশালিষ্ট টেক্সটাইল মিলস এন্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ সিরামিক ওয়ার ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন, বাংলাদেশ বিদ্যুত্ শ্রমিক কর্মচারী ফেডারেশন,বাংলাদেশ ইমাম ওলামা সমন্বয় ঐক্য পরিষদ, ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগ, বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগস সমিতি, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য পরিষদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বিপ্লবী ছাত্র সংহতি, বিসিএস পাবলিক ওয়ার্কার্স ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, ঢাকা কমার্স কলেজ, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি, জয়বাংলা সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদ, গণঐক্য, বাংলাদেশ গণতান্ত্রিক পেশাজীবী ফোরাম, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল প্রাক্টিশনার্স এসোসিয়েশন, সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড এডুকেশন, বাংলাদেশ সনাতন ধর্মীয় সম্মিলিত পরিষদ, বাংলাদেশ গণ-আজাদী লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, ’৭৫-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, বাংলাদেশ সিভিল সার্ভিস ইকনমিক এসোসিয়েশন, জাতীয় নাগরিক সমাজ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন, কিশোরগঞ্জ সদর থানা সমিতি ঢাকা, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ, বাংলাদেশ মানবাধিকার কমিশন, সম্মিলিত সামাজিক আন্দোলন, সামপ্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ বাংলাদেশ, বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগ, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ , ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদ, গণতান্ত্রিক বাম মোর্চা, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস, বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমী, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, মুজিব সেনা ঐক্য লীগ, কিশোরগঞ্জ জেলা সমিতি, ঢাকা, এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ-এমটব, বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন-বারভিডা, তাঁতী লীগ, প্রশিকা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সম্মিলিত আওয়ামী সমর্থক জোটসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ জাদুঘর, শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়, বিসিএস ফর একাডেমী, বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) এসোসিয়েশন, সোনার বাংলা পার্টি, উইমেন জার্নালিস্ট ফোরাম। কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাব-এর সভাপতি ইমরান আলম ও সাধারণ সম্পাদক সগীর আহমেদ শোক প্রকাশ করেছেন। অপরদিকে জাতীয় পার্টির (জেপি) অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকীর নেতৃত্বে জেপি নেতৃবৃন্দ বঙ্গভবনে রাষ্ট্রপতির প্রতি শেষ শ্রদ্ধা জানান। এছাড়া সুপ্রীম কোর্ট বারের নবনির্বাচিত সহ-সভাপতি এডভোকেট ওয়ালিউর রহমান খান ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন গতকাল বঙ্গভবনে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন।