চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২৩:১০
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সৈয়দ নূর হোসেন (৭৮) নামে এক কয়েদি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে হূদরোগে আক্রান্ত হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। সৈয়দ নূর হোসেনের বাড়ি আনোয়ারা উপজেলার বোয়ালিয়া গ্রামে। একটি খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা হয় তার। ২০১১ সালের ২৪ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়।