বাসেদুজ্জামান বাচ্চু উত্তর কচুয়া ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২৩:১০
গতকাল বৃহস্পতিবার কচুয়া উপজেলার ৬ নম্বর উত্তর কচুয়া ইউনিয়নের উপ-নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দুপুরের দিকে উত্তর উজানী প্রাথমিক বিদ্যালয় ও নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বিএনপি সমর্থিত প্রার্থী কাজী জাকির হোসেনের কর্মীরা ‘নির্বাচন মানিনা-মানিনা’ বলে শ্লোগান দেয়। এছাড়া প্রার্থী জাকির হোসেনের সমর্থকরা নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ করে। উপজেলা নির্বাচন অফিস জানায়, নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী (আনারস) বাসেদুজ্জামান বাচ্চু সরকার অধ্যাপক কাজী জাকির হোসেন (কাপ-পিরিচ) থেকে ৭৯২৯ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। বাচ্চু সরকারের প্রাপ্ত ভোট ৯২৯০ ও অধ্যাপক কাজী জাকির হোসেনের প্রাপ্ত ভোট ১৩৬১।