সংবাদ সংক্ষেপ

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২৩:১০
কটিয়াদীতে এক ব্যক্তির লাশ উদ্ধার কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের চরিয়াকোণা গ্রামের আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী একটি কলাবাগান থেকে বুধবার সকালে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। জানা যায়, প্রায় রাতেই উক্ত স্থানে জুয়ার আসর বসে। এলাকাবাসীর ধারণা জুয়া সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে কে বা কারা তাকে শ্বাসরোধ করে হত্যা করা লাশ ফেলে রেখে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ছাতকে অর্থমন্ত্রীর বিলবোর্ড পুড়িয়েছে দুর্বৃত্তরা ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ছাতকের দোলারবাজারে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছবি সম্বলিত বিলবোর্ডে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে বাজারের গরুহাটা এলাকায় দুটি বিলবোর্ড ভাংচুর ও একটিতে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুনে অর্থমন্ত্রীর ছবিসহ স্থানীয় এমপি মুহিবুর রহমান মানিকের ছবিও ভস্মিভূত করা হয়। এ ঘটনায় স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। চাটমোহর হাইস্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহরের রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ পাইলট (মডেল) উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার মাঠ বালুচরে অনুষ্ঠিত হয়। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। বিকেলে বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, বিলচলন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। সিংড়ায় দলিল লেখকদের বিক্ষোভ সিংড়া (নাটোর) সংবাদদাতা \ দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নসহ ৭ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের সিংড়ায় বাংলাদেশ দলিল লেখক সমিতি উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। পরে সাব-রেজিস্ট্রির অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সচিব মতিউর রহমান মকুল, সহ-সম্পাদক শিশির কুমার মজুমদার প্রমুখ। বোদায় বিদ্যুত্ লাইন নির্মাণ কাজের উদ্বোধন বোদা (পঞ্চগড়) সংবাদদাতা \ বোদা থেকে পঞ্চগড় গ্রীড উপকেন্দ্র পর্যন্ত ২২ কিলোমিটার ৩৩ কেভি বিদ্যুতের সঞ্চালন লাইন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি বুধবার এর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বোদা পল্লী বিদ্যুত্ সাবস্টেশন এলাকায় এক সমাবেশের আয়োজন করেন। ঠাকুরগাঁও পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার খালেকুজ্জামানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, ফারুক আলম টবি, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুত্ সমিতির ডেপুটি ম্যানেজার মোবাশ্বের হোসেন বক্তব্য রাখেন । রাজাপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে চেক বিতরণ রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা \ ঝালকাঠির রাজাপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়। আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মনিরুজ্জামান মনির প্রধান অতিথি হিসেবে ১৫ জন মুক্তিযোদ্ধাদের মাঝে দুই লক্ষ টাকার চেক বিতরণ করেন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহআলম নান্নুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহ-মুক্তিযোদ্ধা কমান্ডার জলিল সিকদার, জয়রাম তেওয়ারী, উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক রিয়াজ মাতুব্বর, আওয়ামী লীগ নেতা মাসুদ সিকদার প্রমুখ। কাশিয়ানীতে পাঠাভ্যাস বিষয়ক কর্মশালা কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা \ সেকেন্ডারি এডুকেশন, কোয়ালিটি এন্ড একসেস এনহ্যাজমেন্ট প্রজেক্ট সেকাএপ এর উদ্যোগে দিনব্যাপী পাঠাভ্যাস উন্নয়ন বিষয়ক কর্মশালা বুধবার কাশিয়ানী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ঃ আব্দুল লতিফের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বাবু সুব্রত ঠাকুর, এছাড়া কর্মশালায় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গ্রন্থাগারিক উপস্থিত ছিলেন।ৃ