বিডিবিএল পরিচালনা পর্ষদের সদস্যদের টিএমএসএস পরিদর্শন

আপডেট : ২২ মার্চ ২০১৩, ১৬:৩৫
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি. (বিডিবিএল)-এর পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধি দল গত শনিবার টিএমএসএস ফাউন্ডেশন অফিস পরিদর্শন করেন। টিআর স্পেশালাইজড কোল্ড স্টোরেজের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পরিচালনা পর্ষদ বগুড়া সফরকালে টিএমএসএস ফাউন্ডেশন অফিস পরিদর্শন করেন। জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের পুনঃভরণ অর্থায়নের আওতায় মহিলা এসএমই স্পেশাল সাব লেন্ডিং ঋণ কার্যক্রমের উপযোগিতা প্রত্যক্ষকরণ উপলক্ষে এ টিম টিএমএসএস পরিদর্শন করেন। প্রতিনিধি দল টিএমএসএস পরিচালিত মেডিক্যাল কলেজ, রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, বিসিএল পেপার মিলসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি. (বিডিবিএল)-এর চেয়ারম্যান প্রফেসর শান্তি নারায়ণ ঘোষসহ বোর্ড সদস্যবৃন্দ ও তাদের পরিবারবর্গ। পরিদর্শন শেষে প্রতিনিধি দল টিএমএসএস ফাউন্ডেশন অফিসে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় প্রতিনিধি দলের সদস্যসহ আরো উপস্থিত ছিলেন টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম ও সংস্থার ডমিন প্রধানগণ।