মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নারী নির্যাতন বিরোধী সংস্কৃতি চর্চা এবং সমমর্যাদা ও অধিকারে নারীকে পরিপূর্ণ মানুষ হিসেবে দেখার মানসিকতা তৈরির বিষয়টি অত্যন্ত জরুরী। নারীর প্রতি মানুষের ইতিবাচক দৃষ্টি ভঙ্গি গড়ে তোলার ক্ষেত্রে প্রচার মাধ্যম বড় ভূমিকা পালন করতে পারে। সম্প্রতি ভরত খালীতে বেসরকারি সংস্থা এসকে এস ফাউন্ডেশন আয়োজিত প্রেস কনফারেন্সে বক্তারা এসব কথা বলেন। সম্মিলিত উদ্যোগে নারী নির্যাতনের বিরুদ্ধে গড়ে উঠবে শক্তিশালী সামাজিক আন্দোলন। নারীর সমধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এই জনগোষ্ঠিকে সমাজ এবং রাষ্ট্রের সর্বাঙ্গীন উন্নয়নে যুক্ত করার সময় এসেছে। সময় এসেছে দেশে উন্নয়নে যুক্ত হবার জন্য নারীর অঙ্গীকার ঘোষণার। এখন প্রয়োজন শুধু যুক্ত হওয়া যা সময়ের দাবী। ফুলছড়ি প্রেসক্লাব সভাপতি সামছুজোহা বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, এসকেএস ফাউন্ডেশনের এলএডিপি প্রজেক্ট কো-ডিনেটর ওসমান গনি সাঘাটা প্রেসক্লাব সভাপতি আজহারুল ইসলাম। ফুলছড়ি-সাঘাটা প্রেসক্লাবের সাংবাদিকগণ এসময় উপস্থিত ছিলেন।
