কলমাকান্দায় কেয়ার-বাংলাদেশের আলোচনা

আপডেট : ২২ মার্চ ২০১৩, ১৬:৩৬
জেলার কলমাকান্দা উপজেলায় কর্মরত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ এর কলমাকান্দা টিম অফিসের উদ্যোগে গতকাল বিশ্ব নারী দিবস উপলক্ষে নারীদের মানবিক উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে বড়খাপন ও রংছাতি ইউনিয়নে বিশ্ব নারী দিবস উপলক্ষে গতকাল পৃথকভাবে র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান হাদিছুজ্জামান ও আনিছুর রহমান পাঠান। উক্ত আলোচনা সভায় “নারীর তথ্য পাওয়ার অধিকার-ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেয়ার এফএসইউপি প্রকল্প নারীদের সচেতনতা বৃদ্ধি ও অধিকার আদায়ের লক্ষ্যে কলমাকান্দা উপজেলার বড়খাপন ও রংছাতি ইউনিয়নে ইউনিয়ন পরিষদবর্গ, সুশীল সমাজ, প্রকল্প এলাকার সংশ্লিষ্ট ভিডিসির সকল নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও যুবক দল উক্ত দিবসে স্বতর্ঃস্ফূতভাবে অংশগ্রহণ করে।