নীলফামারীর ডোমার উপজেলায় ডলোচুন প্রয়োগের মাধ্যমে আলু চাষ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার ডোমার সদর ইউনিয়নের নামাজি পাড়া গ্রামে আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে কর্নেল বিশ্ববিদ্যালয়, ইউএসএ ও গম গবেষণা কেন্দ্র নাশিপুর দিনাজপুরের সহযোগিতায় কৃষক লুত্ফর রহমানের ক্ষেত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিদর্শন করেন। ডোমার সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ রশিদুল ইসলামের সভাপতিত্বে এফপিবিপি’র উপজেলা ম্যানেজার (শস্য) খন্দকার মোঃ মাসুদ হাসান, এফপিবিপি’র ট্রেইনার হামিদুর রহমান ও হুমাউন রশিদ চৌধুরীসহ স্থানীয় কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
