সিলেটের বিশ্বনাথে সমপ্রতি আশা পীরেরবাজার ব্রাঞ্চের উদ্যোগে খেলাপি ও কুঋণী সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশার ডিরেক্টর লিগ্যাল এ্যাফেয়ার্স ও বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজিপি গোলাম মোস্তফা।
সিলেট জেলার কদমতলী ব্রাঞ্চের ডিএম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও পীরেরবাজার ব্রাঞ্চের ম্যানেজার জয়নাল আবেদিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি ডিরেক্টর রফিকুল আলম, সহকারী ডিরেক্টর খন্দকার মোহাম্মদ শহিদুল আলম, ডিস্ট্রিক্ট ম্যানেজার এনামুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পীরেরবাজার ব্রাঞ্চের আরএম হারাধন দেব, এবিএম কামরুজ জামান, এলও মঞ্জু লাল দাস, ছুনু তালুকদারসহ শতাধিক খেলাপি ও কুঋণী সদস্যবৃন্দ।
