আমতলীতে আশার স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি

আপডেট : ২২ মার্চ ২০১৩, ১৬:৩৭
বরগুনা জেলার আমতলী উপজেলায় বেসরকারি সংস্থা আশার আমতলী সদর ব্রাঞ্চের উদ্যোগে চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের গোলাপী ক্ষুদ্র মহিলা সমিতির সভানেত্রী ছবি রানীর বাড়িতে অত্র সমিতির সদস্যদের উপস্থিতিতে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা সম্প্রতি আশা আমতলী সদর ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক রতন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আশার আমতলী সদর অঞ্চলের আরএম মো. জাকির হোসেন। বক্তব্য রাখেন লোন অফিসার মো. আবুল বাশার খান ও সদস্যবৃন্দ।