চৌগাছায় পানি মেলা

আপডেট : ২২ মার্চ ২০১৩, ১৬:৩৭
যশোরের চৌগাছায় জাইকা ভলান্টিয়ারের ৪০তম পানি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটায় চৌগাছা শাহাদত্ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন মাতুব্বর। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ জাইকার সিনিয়র প্রতিনিধি ওকামারা আকিও। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চৌগাছা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, জনস্বাস্থ্য বিভাগের যশোর জেলা নির্বাহী প্রকৌশলী মীর আব্দুস সহিদ প্রমুখ। মেলায় বিশুদ্ধ পানি ব্যবহারের জন্য জাইকা বিভিন্ন স্টোল প্রদর্শন করে। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।