লামায় কিশোর-কিশোরীদের মাঝে বৃত্তি প্রদান

আপডেট : ২২ মার্চ ২০১৩, ১৬:৩৮
লামায় গ্রাম উন্নয়ন সংস্থা (গ্রাউস) এর উদ্যোগে ৫৪ জন কিশোর-কিশোরীর মাঝে জীবন দক্ষতার জন্য জনপ্রতি ১৫ হাজার টাকা হারে বৃত্তি প্রদান করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ই.ই.সি.আর প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও উপ-সচিব মোঃ আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বৃত্তির চেক প্রদান করেন। ইউনিসেফ এর সহযোগিতায় গ্রাউস কিশোর-কিশোরী ক্ষমাতায়ন প্রকল্প নামক এ প্রকল্প বাস্তবায়ন করছে।