তালায় কর্মশালা

আপডেট : ২২ মার্চ ২০১৩, ১৬:৩৮
সম্প্রতি সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে “বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটির অংশগ্রহণ, শিক্ষা ও গণমাধ্যমের প্রবেশাধিকার” প্রকল্পের আওতায় নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসাবে যুবসমপ্রদায় ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালার আয়োজন করা হয়।