২৩ মার্চ, ২০১৩ খ্রিস্টাব্দ, শনিবার
আজ ৯ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১০ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.১২ মিনিটে এবং সূর্যাস্ত ৬.১৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৫ ও ৯। শুভবার: মঙ্গল ও বুধবার। শুভরত্ন: প্রবাল ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী,সাহসী ও বেপরোয়া। জীবন হবে দ্বন্দ্ব ও সংঘাতে পরিপূর্ণ। অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহ বার বার প্রভাবিত করবে। পরিকল্পনা উদ্ভাবনী সৃজনশীল ও কারিগরি জ্ঞান আছে আপনার। আপনি নিজস্ব পন্থায় সবকিছু করতে চান। পরিচিতরা আপনার হতাশার কারণ হতে পারে। এদের জন্য শেষ মুহূর্তে আপনার অনেক কাজ নষ্ট হতে পারে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: ডাচ শিল্পী ভন, ডাইক,কথাশিল্পী নিকোলাস মনসাঁরা, মূকাভিনেতা মার্সেল মার্সিন, পদার্থ বিজ্ঞানী রবার্ট মিলিক্যান।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ ধর্মীয় ও আধ্যাত্মিক কাজ-কর্মের প্রতি আকর্ষণ বাড়তে পারে। চঞ্চলতা বৃদ্ধি পাবে। মানসিক অশান্তির জন্য কাজ-কর্মের ক্ষতি হতে পারে। শরীর ভালো নাও থাকতে পারে। ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ শরীর খুব একটা ভালো যাবে না। খাওয়া-দাওয়ায় সতর্কতা অবলম্বন করুন। পেটের পীড়ায় ভুগতে পারেন। অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করুন। ব্যয় বৃদ্ধি পাবার আশংকা আছে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল নয়। পড়াশুনায় কোনোরকমের সমস্যা দেখা দিতে পারে। সন্তানের শরীর-স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। রোমান্স শুভ নয় ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ কাজ-কর্মে চাপ বৃদ্ধি পাবে। পারিবারিক কাজ-কর্মে সময় দেয়া কঠিন হবে। পথ চলতে সতর্ক হয়ে চলুন। অন্যথায় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ চাকরিজীবীদের জন্য সময় খুব একটা অনুকূল থাকবে না। বদলির আশংকা আছে। মানসিক অশান্তিতে ভুগতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে না। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো সন্তানের জন্য উদ্বিগ্ন হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বিয়ের ব্যাপারে নিজে কোনো সিদ্ধান্ত নেবেন না। পারিবারিক ক্ষেত্রে কোনোরূপ বিরোধ সৃষ্টি হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। ব্যস্ততা বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করবেন। স্থাবর সম্পত্তি লাভের যোগ আছে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ গণমাধ্যমকর্মীদের জন্য দিনটি শুভ। সাফল্য ও সুনামের সম্ভাবনা আছে। চাকরিজীবীদেরকে সতর্ক থাকতে হবে। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। ব্যয়াধিক্য দেখা দিতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ কারো পরামর্শে আজ কিছু করা ঠিক হবে না। ভালো-মন্দ বিবেচনা করে নিজের ইচ্ছায় কাজ করুন। কর্মসাফল্য আসতে পারে। কোনো বন্ধু আত্মীয় আপনার বিরোধিতা করতে পারে। মনের জোর দিয়ে তা পরিহত করুন। যাত্রা ও যোগাযোগ শুভ ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ কোনো আত্মীয়দ্বারা উপকৃত হতে পারেন। চক্ষু রোগে ভুগতে পারেন। আর্থিক দিক ভালো যেতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে না। ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। আর্থিক ঝামেলা কাটিয়ে উঠতে পারবেন। আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন। কর্তব্য সম্পর্কে সঠিক ধারণা নেয়ার চেষ্টা করুন। শরীর অসুস্থ হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
