মাত্র কিছুদিন আগেই সাত বছর পূর্ণ করা জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট টুইটারে সবচেয়ে কম সময়ে এক মিলিয়ন বা দশ লক্ষ ফলোয়ার (যারা টুইট অনুসরণ করেন) পাওয়ার রেকর্ডটি যার দখলে তিনি হলেন অভিনেত্রী চার্লি শিন। সে সময়কার হিসেবে বিশ্বের সবচেয়ে দামি টিভি তারকা হিসেবে পরিচিত শিন তার আলোচিত সিচুয়েশনাল কমেডি শো ‘টু অ্যান্ড এ হাফ ম্যান’ এর প্রচার চলাকালীন সময়েই প্রথমবারের মতো টুইটারে যোগ দেন। আর শিনের এই যোগদানের মাত্র ২৫ ঘণ্টা ১৭ মিনিটের মধ্যেই তার টুইটের দশ লাখ অনুসারী জুটে যায়।
