জোকস

আপডেট : ২২ মার্চ ২০১৩, ১৯:৪৯
 প্রথম বন্ধু :তুই কি সকালে দৌড়াস? দ্বিতীয় বন্ধু :হুম রোজই তো দৌড়াতে হয়। প্রথম বন্ধু :তা কোথায় দৌড়াস তুই, পার্কে না রাস্তায়? দ্বিতীয় বন্ধু :আরে না ওসব জায়গায় দৌড়ানোর সময় কোথায়। রোজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আর সময়মতো অফিসে যাওয়ার জন্য ঘর থেকেই দৌড়ানো শুরু করতে হয়!  সড়ক দুর্ঘটনা ঘটানোর অভিযোগে পল্টুকে আদালতে হাজির করা হয়েছে- বিচারক :কীভাবে ঘটালেন দুর্ঘটনাটা? পল্টু :কোন দুর্ঘটনা? বিচারক :কেন, যে দুর্ঘটনাটির জন্য আপনি আদালতে? পল্টু :ওই সময় আমি জেগে থাকলে না হয় বলতে পারতাম। কিন্তু হুজুর, আমি তো ওই দুর্ঘটনার সময় ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলাম।  মা :শোনো রতন, প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করবে। পরদিন রতন বলছে মাকে, ‘মা, জানো, আজ আমি একটা ভালো কাজ করেছি।’ মা :কী কাজ? রতন :আমি আর আমার বন্ধু মিলে একজন বৃদ্ধাকে রাস্তা পার করে দিয়েছি। মা :এ কাজ করতে আবার তোমার বন্ধুকে লাগে? তুমি একাই তো করতে পারতে। রতন :কী করব, বৃদ্ধা কিছুতেই রাস্তা পার হতে চাইছিলেন না, ওনাকে জোর করে ধরে রাস্তা পার করানোর জন্যই তো বন্ধুর সাহায্য লাগল!