আজমীর শরীফে বেবী নাজনীন

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২০:০৬
সঙ্গীত তারকা বেবী নাজনীন আজমীর শরীফ গিয়েছেন বুধবার সকালে। একেবারেই ব্যক্তিগত এবং পারিবারিক সফর এটি। তার সঙ্গে রয়েছেন তার মা আবিদা মনসুর এবং ছোট বোন লাভলী আফরিন। জানা গেছে,ঢাকা থেকে প্রথমে কলকাতা পরে দিল্লী হয়ে আজমীর শরিফ যাবেন তিনি। প্রায় এক সপ্তাহের এই সফরে বেবী তার পরিবারের সদস্যদের নিয়ে আজমীর শরিফে হজরত খাজা মাইনুদ্দীন চিশতীর মাজার জিয়ারত করবেন। উল্লেখ্য, অনেকবারই ভারত সফর করেছেন তিনি। গিয়েছেন ভারতের অনেক জায়গায়। কিন্তু সেসবই ছিল তার আনুষ্ঠানিক সফর। কিন্তু এবার সে রকম কোন কারণে নয়। ব্যক্তিগত এই সফর শেষে বেবী ঢাকায় ফিরবেন ২৬ মার্চ সকালে। ফিরেই তিনি স্বাধীনতা দিবসের কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা যায়।