টিআইসিতে মুক্তিযুদ্ধের নাটক

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২০:০৭
‘স্বাধীনতার ৪২বছর ও নাট্যশিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ এই শিরোনামে আগামী ২৪ থেকে ২৬ মার্চ চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মুক্তিযুদ্ধের নাটক ‘সোয়াত নাট্য উত্সব’-এর আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই নাট্য উত্সবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুক্তিযুদ্ধের গান, কবিতা আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান এবং প্রতিদিন সন্ধ্যা ৭টায় মুক্তিযুদ্ধের নাটক ‘সোয়াত’ পরিবেশিত হবে। মামুনুর রশীদ রচিত এবং আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত মুক্তিযুদ্ধের নাটক ‘সোয়াত’ থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি)-এর তৃতীয় প্রযোজনা। উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ কর্মসূচির আওতায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহায়তায় টিআইসি প্রয়োজনা ‘সোয়াত’ নাটক ইতোমধ্যে চট্টগ্রাম ও ঢাকার মঞ্চে মঞ্চায়িত হয়ে আলোচিত ও ব্যাপক সমাদৃত হয়েছে। ‘সোয়াত’ নাটকে অভিনয় শিল্পী ও নেপথ্যে রয়েছেন—এম শাহীন চাৈধুরী, মাহাবুবুল ইসলাম রাজিব, আবদুল হাদী, মোহাম্মদ আলী টিটু, রিপন বড়ুয়া, রমিজ আহমেদ, প্রিয়ংঙ্কর দেবনাথ, অলিউর রহমান, মানিক মিয়া প্রমুখ।