টপচার্ট

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২০:০৯
ক্যারি রাসেল :হলিউডের প্রখ্যাত অভিনেত্রী ও নৃত্যশিল্পী। বিশেষ করে পপ ড্যান্সে তার রয়েছে তুমুল খ্যাতি। তার নিজের একটি পপ ড্যান্স শেখানোর প্রতিষ্ঠানও রয়েছে। ১৯৭৬ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে ‘দ্য মিকি মাউস ক্লাব’ ছবির মধ্য দিয়ে অভিনয় শুরু করেন তিনি। এক ছবির মধ্য দিয়েই তিনি ব্যাপক আলোচিত হন। তার অভিনীত ছবির সংখ্যা প্রায় ৪০টি। অভিনয় ও নৃত্যে একাধিক সম্মাননা অর্জন করেছেন তিনি।