ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাগানবাড়ী ডেনাইট হাসপাতালের পশ্চিম পাশে ব্রিজের উপর থেকে গত বৃহস্পতিবার রাতে একটি বিদেশি রিভলবারসহ চাঞ্চল্যকর হত্যা ও ডাকাতি মামলার পলাতক ২জন আসামিকে গ্রেফতার করেছে র্যাব। ধৃতরা হলো:আল আমিন মিয়া (২৫) ও মোঃ মানিক মিয়া (২৫)। তাদের বাড়ি আশুগঞ্জ উপজেলার হাসপাতাল রোড এলাকায়। র্যাব জানায় গ্রেফতারকৃত আল আমিন গত ২০০৯ সালের শহরের হাসপাতাল রোডে সংঘটিত নবীনগর উপজেলার আমতলী গ্রামের চাঞ্চল্যকর প্রবাসী মোঃ শাহজাহান খান হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। আল আমিন বিগত ৪ বছর যাবত্ পলাতক থেকে বিভিন্ন প্রকার অপকর্মের সাথে জড়িত ছিল।
