দৌলতপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২১:১৭
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় উত্তরপাড়া এলাকায় রিক্তা খাতুন (৪০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুর, শাশুড়ী ও দেবরকে আটক করেছে। শুক্রবার বেলা ১১টার দিকে গাছেরদিয়াড় উত্তরপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের স্ত্রী ৫ সন্তানের জননী রিক্তা খাতুনের বিবস্ত্র লাশ তার নিজ ঘরের আঁড়ার সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দৌলতপুর থানা-পুলিশ। চরদিয়াড় গ্রামের আবুল কালামের সাথে রিক্তার পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে রিক্তার শ্বশুর ও দেবরদের সাথে কালামের কয়েকবার বাক-বিতণ্ডা হয়। রিক্তার শ্বশুর সামছুদ্দিন দাবি করেন জনৈক কালাম পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।