গোপালগঞ্জে দু’সন্ত্রাসী গ্রেফতার

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২১:১৭
গোপালগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে পালানোর সময় পিস্তল ও গুলিসহ দু’সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপালগঞ্জ সদর উপজেলার পাটিকেলবাড়ি বাজার থেকে তাদের অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে। এ সময় তাদের সন্ত্রাসী কাজে ব্যবহূত মোটর সাইকেলটি আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো: নারায়ণগঞ্জ জেলার আলীরটেকের বাদশা মিয়ার ছেলে রুহুল আমিন রাসেল (২৪) ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ী গ্রামের স্যাময়েল বাড়ৈর ছেলে বনোজ বাড়ৈ (৩২)। গোপালগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।