নিলফামারী জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রামের কালু মামুদের ছেলে মুকুল ওরফে মোকছেদুলকে (১৮) এক শিশু অপহরণ ও ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর থানা পুলিশের সহযোগিতায় নিলফামারী সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। নিলফামারী সদর থানার উপ-পরিদর্শক ও এই মামলার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গত ১১ জানুয়ারি মুকুল ও আবু সাঈদ নামে দুই যুবক একটি বিয়েবাড়ি থেকে বারো বছরের এক শিশুকে অপহরণ ও ধর্ষণ করে। মুকুল ও আবু সাঈদ ঐ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি। ঘটনার পর থেকে তারা পলাতক ছিলো।
