এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলার হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজের পরীক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এই কলেজের পরীক্ষার্থীদের দাউদকান্দি পৌরসভার ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ কেন্দ্রে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করলে তারা নিজ কেন্দ্রে পরীক্ষা দেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার জাকির হোসেনের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলা প্রশাসনকে অবহিত না করে বোর্ড কর্তৃপক্ষ প্রয়োজনের অধিক সংখ্যক কেন্দ্র স্থাপন করায় একদিকে লেখাপড়া ব্যাহত হচ্ছে অপরদিকে পরীক্ষার্থীরা ফুঁসে উঠছে।
