অবৈধ অর্থ গ্রহণের কারণে অভিযুক্ত হলেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। এর ফলে তাকে সাজা দেয়ারও দাবি জানানো হয়েছে। দেশটির গণমাধ্যমের খবরে একথা জানানো হয়। সারকোজি ২০০৭ সালের নির্বাচনী প্রচারণায় তহবিল গঠনের লক্ষ্যে দেশটির সবচেয়ে ধনী নারী ল’রিয়েলের উত্তরাধিকারী লিলিয়েন বেটেনকের্টের নিকট থেকে কয়েক হাজার ডলার অবৈধ অর্থ নেয় বলে অভিযোগ করা হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার তাকে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বোডেক্সের বিচারক জেন মিচেল জেনটিল। কোন সন্দেহভাজন ব্যক্তিকে অপরাধের দায়ে অভিযুক্ত করার আগে চূড়ান্ত পদক্ষেপ হিসাবে আনুষ্ঠানিক তদন্তের বিধান রয়েছে ফ্রান্সের আইনে। তবে সারকোজ তার বিরুদ্ধে এ অভিযোগকে অস্বীকার করেছে। এ মাসে তিনি আবারো রাজনীতির মাঠে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন।
