‘জ্ঞান-বিজ্ঞান চর্চার মাঝে দেশের ভবিষ্যত্’—এ শ্লোগান দিয়ে ৩৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে নোয়াখালী জিলা স্কুলে তিনদিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে নোয়াখালী জেলা প্রশাসন আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম। জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জামালউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এক আলোচনা সভায় অন্যদের মধ্যে এডিসি (জেনারেল) পরিতোষ হাজরা, এডিসি (রাজস্ব) আবু সালেহ মোঃ ফেরদৌস, সদর উপজেলার ইউএনও ইশরাত জাহান ও মেলা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বক্তব্য রাখেন। এই মেলায় জেলার ৩টি কলেজ ও ৭টি উচ্চ বিদ্যালয় প্রদর্শনীতে অংশগ্রহণ করে।
