১৪ মার্চ ইত্তেফাকে প্রকাশিত বাউফলের প্রাইমারি স্কুলে তথ্য ফরম পূরণে ‘ঘুষের অভিযোগ’ শীর্ষক খবরের প্রতিবাদ করেছেন বাউফল উপজেলা অফিসার মো. লুত্ফর রহমান। প্রতিবাদে তিনি বলেন, আমি সরেজমিনে তদন্ত করে জেনেছি, সংবাদটি মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন। আমার কোন সহকারী উপজেলা শিক্ষা অফিসার উক্ত ঘটনার সাথে জড়িত নয়।
প্রতিবেদকের বক্তব্য: প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরসহ একাধিক দপ্তরে সুনির্দিষ্ট অভিযোগ এবং এ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের বক্তব্য রেকর্ড রেখে প্রতিবেদন তৈরি করা হয়।
